1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৪৯|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার  বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে “মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮)” অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।

  • মেসার্স সাগর ফিস: অভিযানে প্রথমে ডুমুরিয়া বাজারের মেসার্স সাগর ফিসে চিংড়িতে জেলি পুশের সত্যতা পাওয়া যায়। এই অপরাধে ডিপোকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১০ কেজি পুশকৃত চিংড়ি ও প্রায় ৩০ কেজি জেলি জব্দ করা হয়।

  • মেসার্স মোল্যা ফিস: একই বাজারের মেসার্স মোল্যা ফিসে পানি পুশের প্রস্তুতি নিতে দেখা গেলে ডিপো মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ডুমুরিয়া বাজারের আরও পাঁচটি ডিপোকে—ভাই ভাই ফিস, আবির ফিস, আয়শা ফিস, সঞ্জিত ফিস ও শ্রুতি ফিস—প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তবে এসব ডিপো থেকে কোনো পুশকৃত চিংড়ি পাওয়া যায়নি।

পুশকৃত চিংড়ি প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলে।

অভিযান শেষে মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশকৃত চিংড়ি প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদেরও সচেতন থাকতে হবে”।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যান্য উপজেলায়ও এমন অভিযান জোরদার করা গেলে চিংড়ি শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম আরও শক্তিশালী হবে।

More News Of This Category
© All rights reserved © 2025