1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নগরীর ডালমিল এলাকায় ইঞ্জিনিয়ার বাড়িতে চুরি - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৪৮|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

নগরীর ডালমিল এলাকায় ইঞ্জিনিয়ার বাড়িতে চুরি

রাজন হাসান
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আওতাধীন ডালমিল মোড় এলাকার একটি বাড়িতে রবিবার ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছে ‘ইঞ্জিনিয়ার বাড়ি’ নামে পরিচিত নুরুল ইসলাম মঞ্জিল  নামের এই বাড়িটি থেকেই নগদ অর্থ ও পঞ্চাশ ভরি মূল্যবান অলংকার চুরি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছেন।

​জানা গেছে পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে চোরেরা এই ঘটনা ঘটায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা সম্ভবত বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি বা সিন্দুক ভেঙে নগদ টাকা, মূল্যবান অলংকার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

​ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনার সাথে জড়িত অপরাধী সনাক্ত করতে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

​এই ঘটনায় ডালমিল এলাকার নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয়রা রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025