
“একটি বাড়ি একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তেরখাদা বাজারে ব্যাপক গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
দুপুর ১২টার দিকে তিনি তেরখাদা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কাটেংগা তালতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বৃক্ষরোপণ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“তোমরাই জাতির ভবিষ্যৎ। শিক্ষকদের সম্মান করতে শিখতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মন দিতে হবে।”
দুপুর ১টা ৩০ মিনিটে বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় এবং পরে বারাসাত শামছুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানায় মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন তিনি।
বিকাল ৪টা ৩০ মিনিটে বারাসাত উত্তর খুলনা এস.এম.এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন— কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে।”
তিনি আরও বলেন—
“বিএনপি ক্ষমতায় এলে প্রথম বছরেই ১ কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। তেরখাদায় একটি হিমাগার ও আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পুরোনো জরাজীর্ণ ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি চৌধুরী কাওছার আলী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, আরিফুজ্জামান আরিফ, আতাউর রহমান রনু, আজগর আলী, আব্দুস সালাম মল্লিক, গোলাম মোস্তফা তুহিন, ফখরুল ইসলাম বুলু, মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম, হুমায়ুন মোল্লা
আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহমেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ, জাহিদ প্রমুখ।