1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারী হেলাল - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৫৫|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারী হেলাল

আবিদ আজাদ
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

“একটি বাড়ি একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তেরখাদা বাজারে ব্যাপক গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

দুপুর ১২টার দিকে তিনি তেরখাদা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কাটেংগা তালতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বৃক্ষরোপণ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—

“তোমরাই জাতির ভবিষ্যৎ। শিক্ষকদের সম্মান করতে শিখতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মন দিতে হবে।”

দুপুর ১টা ৩০ মিনিটে বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় এবং পরে বারাসাত শামছুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানায় মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন তিনি।

বিকাল ৪টা ৩০ মিনিটে বারাসাত উত্তর খুলনা এস.এম.এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন— কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন—

“বিএনপি ক্ষমতায় এলে প্রথম বছরেই ১ কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। তেরখাদায় একটি হিমাগার ও আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।  পুরোনো জরাজীর্ণ ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি চৌধুরী কাওছার আলী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, আরিফুজ্জামান আরিফ, আতাউর রহমান রনু, আজগর আলী, আব্দুস সালাম মল্লিক, গোলাম মোস্তফা তুহিন, ফখরুল ইসলাম বুলু, মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম, হুমায়ুন মোল্লা

আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহমেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ, জাহিদ প্রমুখ।

More News Of This Category
© All rights reserved © 2025