1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোংলায় কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

মোংলায় কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক

আজিজুল ইসলাম
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও মোংলা থানার পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, দুইটি মাথা, আটটি পা ও প্রায় দুই হাজার মিটার ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে মোংলা থানার অন্তর্গত কানাইনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় একটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস, মাথা, পা ও শিকার ফাঁদ উদ্ধার করা হয় এবং একজন শিকারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাংস, অঙ্গপ্রত্যঙ্গ, শিকার ফাঁদ ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025