
বৃহস্পতিবার খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। তিনি কারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপারসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা রক্ষা, সেবার মান উন্নয়ন এবং বন্দিদের পুনর্বাসন কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।