1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধন সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন ছাড়াই গ্রহণ করা যাবে। আইনে অংশীজনবান্ধব পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া উপস্থাপন করা হয়। বিস্তারিত পর্যালোচনা ও সংশোধন করে এটি পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আরব আমিরাতে আটক থাকা অবশিষ্ট ২৪ জনকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে, এবং দুই–তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

More News Of This Category
© All rights reserved © 2025