1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দেশের প্রত্যাশা তরুণ শিক্ষার্থীদের ওপর — মন্তব্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:১৩|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

দেশের প্রত্যাশা তরুণ শিক্ষার্থীদের ওপর — মন্তব্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনপিআইইউবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, “আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে।”
তিনি জানান, এনপিআই ইউনিভার্সিটির শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যে গ্রামীণ শিক্ষার্থীরাও স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

মানিকগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন—এ অঞ্চলে ভাষা সৈনিক রফিক থেকে নোবেলজয়ী অমর্ত্য সেন—অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। সমাবর্তন সম্পর্কে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

ফরিদা আখতার আরও জানান, দেশের গ্রামীণ নারীরা সন্তানদের শিক্ষার ব্যয় চালানোর জন্যই গরু-ছাগল পালন করেন—যা উচ্চশিক্ষার গুরুত্বকে আরও স্পষ্ট করে।

সমাবর্তনে ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন শিক্ষার্থীকে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মীর মাহফুজুল হক

More News Of This Category
© All rights reserved © 2025