
খুলনা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ওসিদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল হয়েছে।” তিনি বিদায়ী কর্মকর্তাদের আগামীর কর্মস্থলে সফলতা, কল্যাণ এবং নিরাপদ কর্মজীবন কামনা করেন।
বিদায়ী অফিসার ইনচার্জগণ কর্মজীবনের স্মৃতিচারণ করে খুলনা জেলা পুলিশের সহযোগিতা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী ওসিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
এস.এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।