1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শীতের শুষ্কতায় ত্বকের সেরা সঙ্গী গ্লিসারিন নাকি জেলি? - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:১৮|
শিরোনামঃ
যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক

শীতের শুষ্কতায় ত্বকের সেরা সঙ্গী গ্লিসারিন নাকি জেলি?

এস, এম আরাফাত আলী
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

শীতের ঠান্ডা বাতাসে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়, ফলে দেখা দেয় রুক্ষতা, খোসা ওঠা আর টানটান অস্বস্তি। বাজারে নানান ময়েশ্চারাইজার থাকলেও এ সময় গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলিই অনেকের ভরসার নাম। তবে প্রশ্ন হলো শীতে ত্বকের আসল সঙ্গী কোনটি? আর্দ্রতা টেনে আনে গ্লিসারিন, নাকি আর্দ্রতা লক করে রাখা জেলি? চলুন জেনে নেওয়া যাক কোনটি আপনার ত্বকের জন্য উপযোগী।

• পেট্রোলিয়াম জেলি: আর্দ্রতার সেরা রক্ষাকর্তা

পেট্রোলিয়াম জেলি মূলত ‘অক্লুসিভ’, এটি ত্বকের ওপর এমন একটি প্রাকৃতিক আবরণ তৈরি করে, যা ত্বকের ভেতরের পানি বের হতে বাধা দেয়। আর্দ্রতা ধরে রাখায় এটি প্রায় ৯৯ শতাংশ কার্যকর।

পেট্রোলিয়াম জেলি ত্বকের ভেতরের আর্দ্রতাকে ভেতরেই আটকে রাখে, খুব শুকনো অংশে (যেমন কনুই, হাঁটু, গোড়ালি) দ্রুত আরাম দেয়। ফাটা ঠোঁট বা ছাল ওঠা জায়গায় অসাধারণ কাজ করে, একজিমা বা সংবেদনশীল অংশে সুরক্ষামূলক আবরণ তৈরি করে। যা ত্বকে হালকা আঠালো অনুভূতি জোগায় এবং শুষ্কতা কমাতে সাহায্য করে।

যাদের জন্য উপযোগী: অত্যন্ত শুষ্ক, রুক্ষ ও পানি শূন্য ত্বক, ফাটা ঠোঁট, ফাটা গোড়ালি একজিমা বা চর্মরোগে ভোগা মানুষ যারা ত্বকে ‘বাধা স্তর’ তৈরি করতে চান।

• গ্লিসারিন: পরিবেশ থেকে আর্দ্রতা টেনে আনে

গ্লিসারিন হলো একটি শক্তিশালী ‘হিউমেকট্যান্ট’, এটি পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকে যোগ করে। হালকা ভেজা ত্বকে ব্যবহার করলে এটি সবচেয়ে ভালো কাজ করে।

গ্লিসারিন পরিবেশের আর্দ্রতা শোষণ করে ত্বকে পৌছিয়ে ত্বককে নরম, কোমল ও উজ্জ্বল করে। তেলচিটে ভাব ছাড়াই আর্দ্রতা যোগায়, ত্বককে মসৃণ রাখে।

যাদের জন্য উপযোগী: শুষ্ক ত্বক, ব্রণপ্রবণ ত্বক যাদের, হালকা ও তেলমুক্ত অনুভূতির ময়েশ্চারাইজার পছন্দ করেন যারা। শীতের মাঝামাধি সময় যখন বাতাস তুলনামূলক আর্দ্র থাকে, খুবই শুকনো আবহাওয়ায় (যেমন হিমেল বাতাস বা কম আর্দ্রতা) মূলত তখন গ্লিসারিন ব্যবহারের উপযুক্ত সময়।

• স্কিন লেয়ারিং মেথড: দুটি উপাদানের সম্মিলিত শক্তি

বিশেষজ্ঞদের মতে, শীতকালে সর্বোচ্চ উপকার পেতে চাইলে গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলি একসঙ্গে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর। একে বলে, ‘স্কিন লেয়ারিং মেথড’। গোসলের পরে বা মুখ ধোয়ার পর যখন ত্বক হালকা ভেজা থাকে, তখন পাতলা করে গ্লিসারিন লাগান। এরপর তার ওপর হালকা করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিন। এতে গ্লিসারিন ত্বকে জলীয় উপাদান টেনে আনবে আর পেট্রোলিয়াম জেলি সেই আর্দ্রতাকে লক করে রাখবে ফলাফল ত্বক থাকবে সারাদিন নরম ও মসৃণ। শুষ্কতার সমস্যা অনেকটাই কমে যাবে ফাটা বা রুক্ষ অংশ দ্রুত সেরে উঠবে।

বাজারের দামি স্কিনকেয়ার পণ্য সবসময়ই ভালো হবে এমন নয়। অনেক সময় গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলির মতো পুরোনো, সহজলভ্য উপাদানই শীতের শুষ্কতায় দ্রুত আরাম দেয়। সঠিকভাবে ব্যবহার করলে এগুলো হতে পারে আপনার শীতের সবচেয়ে কার্যকর স্কিনকেয়ার সঙ্গী।

More News Of This Category
© All rights reserved © 2025