1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসা নদীতে তলিয়ে যাওয়া স্কুলছাত্র রাফি দুদিনেও নিখোঁজ: শোকাতুর পরিবার, উদ্ধার অভিযান অব্যাহত - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৪|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রূপসা নদীতে তলিয়ে যাওয়া স্কুলছাত্র রাফি দুদিনেও নিখোঁজ: শোকাতুর পরিবার, উদ্ধার অভিযান অব্যাহত

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনার প্রমত্তা রূপসা নদীতে পড়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাফির সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। গত শুক্রবার বিকেলে নগরীর লবণচরা সংলগ্ন ১৩ গোলার ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় ১০ বছর বয়সী এই শিশু। নিখোঁজ রাফি খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং নগরীর রূপসা স্ট্যান্ডরোড এলাকার ডা. আলতাফ আলী লেনের ভাড়াটিয়া মো. রফিক শেখের পুত্র। দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রিয় সন্তানের সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম শোক ও হাহাকার বিরাজ করছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে জুমার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল রাফি। তবে নামাজ শেষে সে তার বন্ধুদের সঙ্গে লবণচরা রোড সংলগ্ন রূপসা নদীর পাড়ে ১৩ গোলার পেছনে রাখা কাঠ বোঝাই একটি নৌকায় ওঠে। সেখানে খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পা পিছলে গভীর নদীতে পড়ে যায় এবং স্রোতের টানে মুহূর্তেই তলিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখার পরপরই উদ্ধারের চেষ্টা চালালেও সফল হতে পারেননি। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক উদ্ধারকারী দল।

উদ্ধার তৎপরতা সম্পর্কে রূপসা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের শনিবার বিকেলে গণমাধ্যমকে জানান যে, ঘটনার পর থেকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকেলের পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৃথকভাবে নদীতে ব্যাপক অনুসন্ধান চালায়। যদিও শনিবার বিকেল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি, তবে নৌ-পুলিশের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রাখা হয়েছে। নদীর প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে মেধাবী ছাত্র রাফির এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিস্তব্ধ হয়ে পড়েছে তার বসতবাড়ি ও আশপাশের এলাকা। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা এখনো নদীর তীরে প্রহর গুনছেন অলৌকিক কোনো সংবাদের আশায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নদীর তীরে শিশুদের বিচরণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রূপসা নৌ-পুলিশ নিশ্চিত করেছে যে, শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত তাদের অভিযান ও নজরদারি চলমান থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025