1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
যশোরে চালডালের কল সেন্টারে ৬০০ কর্মীর চার মাসের বেতন বকেয়া - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:০৬|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

যশোরে চালডালের কল সেন্টারে ৬০০ কর্মীর চার মাসের বেতন বকেয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
Spread the love

 

দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডালের যশোর আইটি পার্কে অবস্থিত কল সেন্টারের প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মীরা কর্মবিরতি পালন করছেন।
জানা যায়, যশোর আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের বড় পরিসরের কল সেন্টার পরিচালিত হয়ে আসছে। সেখানে কর্মরত একাধিক কর্মী অভিযোগ করেন, গত চার মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। কেউ কেউ আংশিক এক বা দুই মাসের বেতন পেলেও অধিকাংশ কর্মীর কোনো বেতন পরিশোধ করা হয়নি।
এক ভুক্তভোগী কর্মী বলেন, “আমরা নিয়মিত কাজ করছি, অথচ বেতন পাচ্ছি না। বাসা ভাড়া দিতে পারছি না, মুদি দোকানের দেনা জমে গেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। বেতন চাইলে উল্টো চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।”
সরেজমিনে দেখা যায়, ১২ তলায় কর্মীরা কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় ১৪ তলায় কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে বাধার মুখে পড়তে হয়। অফিসের দারোয়ান জানান, ভেতরে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নেই। তবে কর্মীদের দাবি, কর্তৃপক্ষের প্রতিনিধিরা অফিসে উপস্থিত থাকলেও শ্রমিকদের সঙ্গে কথা বলতে এড়িয়ে যাচ্ছেন।
ই-কমার্স খাতে দেশের অবস্থান যখন ধীরে ধীরে স্থিতিশীলতার পথে, তখন বড় প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ভুক্তভোগী কর্মীরা দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইসিটি মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

More News Of This Category
© All rights reserved © 2025