1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
উচ্চ আদালতের জটিলতা কাটিয়ে ৫ সেপ্টেম্বর খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

উচ্চ আদালতের জটিলতা কাটিয়ে ৫ সেপ্টেম্বর খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন

উচ্চ আদালতের আইনি জটিলতা কাটিয়ে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের জন্য সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

ইতোমধ্যে বুধবার (১২ আগস্ট) ৫৫ জন বৈধ মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। অন্যদিকে ঋণখেলাপির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান জানান, উচ্চ আদালতের রিট পিটিশন নং-৮৭৯১/২০২৬-এর আদেশে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের তফসিলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত ছিল। নির্ধারিত এক মাসের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

সভাপতি ও সহ-সভাপতি পদে যারা

প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান।

সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন বদরুল আলম মার্কিন ও কে এম হুমায়ুন কবির।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেন।

পরিচালক পদে ৪৮ প্রার্থী

পরিচালক পদে প্রাথমিক বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন জুনায়েত খান, শাহিন হাওলাদার, বদরুল আনাম খান, সোহাগ দেওয়ান, কামরুজ্জামান বাবু, ইমাম হাসান চৌধুরী ময়না, গোলাম আক্কাস, অহেদুজ্জামান খসরু, শেখ কামাল উদ্দিন, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শেখ মনজুর হাসান, মাসুদুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, জিয়াউর রহমান খান, জি এম আজিজুর রহমান, কুতুব উদ্দিন, এস এম ওবায়দুল্লাহ, আবদুর রউফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন, শিকদার জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, কাজী আবদুস সোবহান, সোলায়মান খান, গাজী শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এখলাছুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, সরোয়ার এহসান জিয়া, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাসুক উল হুদা, মিজানুর রহমান গোলদার, নাজমুস সাকির, মোশাররফ হোসেন, রাজিবুল ইসলাম, আহসান হাবিব, এমদাদুল হক, ওমর খালেদ, ইকবাল হোসেন, শেখ ইমাম হোসেন ও জাহিদ হাসান।

ঋণখেলাপির কারণে ৪ জনের মনোনয়ন বাতিল

নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, ঋণখেলাপির কারণে শেখ আসাদুর রহমান, মোঃ নূর ইসলাম, ইউসুফ হারুন মজনু ও জিএম মাহাবুবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ কারণে প্রাথমিকভাবে বৈধ মনোনীত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। তবে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

সংশোধিত তফসিলে যা রয়েছে

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান জানান, সংশোধিত তফসিল অনুযায়ী ১৩ থেকে ১৬ আগস্ট মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে। ১৭ আগস্ট আপিল নিষ্পত্তি এবং বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এরপর ১৮ ও ১৯ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সবশেষে ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

দীর্ঘ আইনি জটিলতার পর নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণায় খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন নিয়ে ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ধাপ পেরিয়ে নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হয় কি না, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

More News Of This Category
© All rights reserved © 2025