1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে পর্তুগাল-ইংল্যান্ডসহ পাঁচ দল। - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৭:৪০|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে পর্তুগাল-ইংল্যান্ডসহ পাঁচ দল।

পরশমনি জ্যোতি
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
Spread the love

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত চলমান ফিফা বিশ্বকাপে দেখা যাচ্ছে একাধিক নতুনত্ব। বর্তমানে চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ডের লড়াই। এরই মধ্যে ৮টি গ্রুপের খেলা শেষ হয়েছে, আর বাকি রয়েছে ৪টি গ্রুপের ম্যাচ।
শনিবার সকালে ‘এইচ’ গ্রুপের খেলা শেষ হওয়ার পর নিজেদের একটি করে ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে।
‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে স্পেন। আর রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। অন্যদিকে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। একই সঙ্গে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেও শেষ ৩২-এ ওঠা হয়নি সৌদি আরবের।
স্পেন-কেপ ভার্দের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপের হিসাব-নিকাশেও পরিবর্তন এসেছে। ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এর টিকিট।
তাদের মধ্যে শুধুমাত্র প্যারাগুয়েই গ্রুপপর্বের তিনটি ম্যাচ শেষ করেছে। ‘ডি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। একই গ্রুপে শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমান ৪ পয়েন্ট নিয়ে আগেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। আর গ্রুপটির শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

More News Of This Category
© All rights reserved © 2025