1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ৪৮ দলের মিনি বার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: ট্রফি জিতল মুসলিম পাড়া একাদশ - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:০৪|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

দিঘলিয়ায় ৪৮ দলের মিনি বার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: ট্রফি জিতল মুসলিম পাড়া একাদশ

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Spread the love

 

সু‌জিত বাছাড়

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন বালুর মাঠে ‘টিম গোল্ডেন পয়েন্ট’-এর উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ৪৮ দলীয় ঐতিহ্যবাহী মিনি বার ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ই আগস্ট বিকেল ৪:০০ ঘটিকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী সিয়াম একাদশ ও আরএম ক্লাব একে অপরের মুখোমুখি হয়।

টুর্নামেন্টের ধারা অনুযায়ী, ১২ই আগস্ট ‘এ’ গ্রুপের ২৪টি দলের এবং ১৩ই আগস্ট বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ২৪টি দলের আকর্ষণীয় খেলাগুলো অনুষ্ঠিত হয়। এরপর ১৪ই আগস্ট বিকেল থেকে শুরু হয় ৩য় রাউন্ড, সেমিফাইনাল এবং বহুল কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ।
প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতা করে ‘ভাই বন্ধু একাদশ’ ও ‘সোনাডাঙ্গা বয়েজ ক্লাব’ এবং দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ‘শ্রীপুরের মাঠ এক’ ও ‘মুসলিম পাড়া একাদশ’। রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করে ‘ভাই বন্ধু একাদশ’ ও ‘মুসলিম পাড়া একাদশ’।
১৪ই আগস্ট রা‌তে আয়োজিত চূড়ান্ত ফাইনাল খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় (০-০) শেষ হয়। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টি শুটআউটের আশ্রয় নেওয়া হয়। পেনাল্টিতে ২-১ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুসলিম পাড়া একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্লাহ আল মামুন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। টিম গোল্ডেন পয়েন্টের এই ধরনের দৃষ্টিনন্দন ফুটবল টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এবং নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসে। ভবিষ্যতে যুবসমাজকে ইতিবাচক কাজে নিয়োজিত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”
বক্তব্য শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবদ‌লের আহ্বায়ক সেক্রেটারি কুদরত-ই- এলাহি স্পিকার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল, মোল‌্যা সাজ্জাদ হো‌সেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান জাকির হোসেনসহ কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং নিউজ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এবং খেলার মাঠে কোনো প্লেয়ার আহত হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য আয়োজকদের পক্ষ থেকে সুব্যবস্থাও রাখা হয়েছিল। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান আগত দর্শক ও অতিথিরা।

More News Of This Category
© All rights reserved © 2025