1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:৫২|
শিরোনামঃ
ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Spread the love

 

সু‌জিত বাছাড়, দিঘলিয়া

খুলনার দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দিঘলিয়া উপজেলা মিলনায়তনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হু‌রে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত। প্রধান অতিথির বক্তব্যে মিজ্ হু‌রে জান্নাত বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের সমস্যা। এসব প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। নারী ও শিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। তিনি নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদি হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা পুষ্পেন্দু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
তাছাড়াও উপ‌স্থিত ছি‌লেন প্রিন্ট ও নিউজ মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ।
বৈঠকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশুর অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025