1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ধান-চাল ক্রয়ে সরকারের বড় উদ্যোগ - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:৩২|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

ধান-চাল ক্রয়ে সরকারের বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Spread the love

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ মৌসুমে মোট ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকার নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী—
🔹 প্রতি কেজি সেদ্ধ চালের মূল্য ৫০ টাকা,
🔹 আতপ চাল ৪৯ টাকা, এবং
🔹 ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের তুলনায় এবারের আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহমূল্য বৃদ্ধি করা হয়েছে, যা কৃষকদের জন্য আশার বার্তা বয়ে এনেছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে, যা চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা (অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়)। এসময় উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে গণমাধ্যমকে খাদ্য উপদেষ্টা বলেন—

“আমন মৌসুমে ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের তুলনায় কম, কারণ এই সময়ে সেচের প্রয়োজন কম হয়। তবুও কৃষকদের স্বার্থ বিবেচনা করে এবার ধান-চালের ক্রয়মূল্য বাড়ানো হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।”

📸 তথ্য ও ছবি:
জনসংযোগ কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025