1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কৃষিজমি সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন জোরদারে এডিবির সহযোগিতা চায় বাংলাদেশ - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

কৃষিজমি সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন জোরদারে এডিবির সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Spread the love

 

বাংলাদেশের কৃষিজমি সংরক্ষণ, জলবায়ু অভিযোজন এবং পানি ব্যবস্থাপনা জোরদারে কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এডিবি সদর দপ্তরের সিনিয়র ডিরেক্টর তারিক এইচ. নিয়াজি ও এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং নেতৃত্ব দেন প্রতিনিধিদলের।

বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন —
“বাংলাদেশে প্রতিবছর প্রায় এক শতাংশ হারে আবাদযোগ্য জমি কমে যাচ্ছে, যা ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি। কৃষিজমি সংরক্ষণ ও ভূমি ব্যবস্থাপনা জোরদারে মানচিত্র প্রণয়নসহ কারিগরি সহায়তা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজনের কার্যকর উপায় হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ কর্মসূচি, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সম্প্রসারণ করা প্রয়োজন। এডিবির সহযোগিতায় স্থানীয় পর্যায়ের ছোট পানি প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

উপদেষ্টা উল্লেখ করেন, সরকার বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)-এর আওতায় টেকসই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। খুব শিগগিরই শর্টলিস্ট করা প্রকল্পসমূহ এডিবির সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

এডিবির সিনিয়র ডিরেক্টর তারিক এইচ. নিয়াজি বলেন —
“বাংলাদেশের সঙ্গে এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব রয়েছে। জলবায়ু সহনশীল উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এডিবি অতিরিক্ত অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।”

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং জানান, বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণে এডিবির কার্যক্রম অব্যাহত আছে। আগামী সপ্তাহে মার্কেট ডেভেলপমেন্ট অফিসের একটি মিশন ঢাকা সফর করে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করবে।

বৈঠকে উভয় পক্ষ নদী পুনরুদ্ধার, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন সম্পর্কিত পাইলট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট সমীর খাতিওয়াদা, প্রিন্সিপাল পাবলিক সেক্টর স্পেশালিস্ট সন্দীপ ভট্টাচার্য, এবং সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভীন।

📷 তথ্য ও ছবি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

More News Of This Category
© All rights reserved © 2025