1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা–৪ আসনে আজিজুল বারী হেলালের গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৩৩|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খুলনা–৪ আসনে আজিজুল বারী হেলালের গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি

ওয়াহিদ মুরাদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৪ আসনে (রূপসা–তেরোখাদা–দিঘলিয়া) বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের নেতৃত্বে গণসংযোগ ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

একটি বাড়ি, একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে বিএনপি এলাকাজুড়ে পরিবেশবান্ধব প্রচারণা চালাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এলাকাজুড়ে ব্যানার, পোস্টার ও প্রচারণামূলক স্লোগান টানানো হয়েছে।
ব্যানারগুলোতে লেখা ছিল—“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”।

প্রার্থী আজিজুল বারী হেলাল এক বক্তব্যে বলেন, “সবুজ ও সুন্দর সমাজ গঠনের অঙ্গীকারেই আমাদের এই উদ্যোগ।”

স্থানীয় নেতারা জানান, এই কর্মসূচির লক্ষ্য শুধু রাজনৈতিক প্রচারণা নয়, বরং জনগণকে পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নে উদ্বুদ্ধ করা।

বুধবার দুপুরে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মসূচিতে আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলার পথের বাজার, সেনহাটি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি পথের বাজার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মোস্তফা রশিদী সুজা মহিলা কলেজ ও সেনহাটি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গাছ বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি শিক্ষক, স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফরমায়েশ খানায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপি সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা নেতা শরিফ ইকবাল হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোল্লা বিল্লাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, জাসেদ কবির জুয়েল, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, বাদশা গাজী, বাকের শিকদার, লাল্টু সেলিম মোড়ল, মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল ও লিটন আরো অনেকে।

More News Of This Category
© All rights reserved © 2025