
বৃহত্তর খুলনা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) সমিতির বার্ষিক মিলনমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ স্থায়ী কার্যালয় অনুষ্ঠিত এ বৈঠকে মিলনমেলার সার্বিক প্রস্তুতি, আয়োজন স্থল, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও অতিথি আপ্যায়নের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হুমায়ুন কবির বুলবুল। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শেখ শাহেদ হোসেন সালাহউদ্দিন। নেতৃবৃন্দ জানান, আগামী ১০ জানুয়ারি ২০২৬, শনিবার বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক মিলনমেলা (বনভোজন) অনুষ্ঠিত হবে গাজীপুরের ফিওনা লাক্সারি রিসোর্ট, চামুড্ডা, ইসালি রোড, পূর্বাইল এলাকায়।
বৈঠকে আরও জানানো হয়—আয়োজনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, যা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন লিংক প্রথম মন্তব্যে প্রকাশ করা হবে।
বক্তারা বলেন, প্রবাসী ও রাজধানী বসবাসকারী বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের মিলনমেলা শুধু সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে।
বৈঠকে সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।