
জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২এন’স সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২৫। “জ্ঞান ও নৈতিকতার বিকাশ” স্লোগানকে ধারণ করে লেক্সিকন-এর উদ্যোগে নেচার অ্যান্ড নোবিলিটি নেটওয়ার্ক (2N’s) আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
প্রধান অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সমাজসেবক ও 2N’s এর সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন— “শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে 2N’s অসাধারণ ভূমিকা রাখছে।”
প্রতিষ্ঠাতা ও সিইও
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 2N’s এর প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুর রহিম বিন কাইজার।
তিনি জানান— দেশের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার বোধ জাগ্রত ও সাধারণ জ্ঞান চর্চার প্রসারের লক্ষ্যেই এই আয়োজন।
বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ওহিদ উজ জামান, যুব সমাজসেবী
ডা. রুবায়না জামান, মেডিসিন ইন্সট্রাক্টর, হার্ভার্ড মেডিকেল স্কুল
মো. আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা
শামসুজ্জামান শাহীন, ব্যুরো চিফ, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন
ফায়াদ বিন আবদুস সালাম, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
মো. সজিবুল ইসলাম, ক্যামব্রিজ সেলটা সার্টিফায়েড, কানাডা থেকে এম.এড (টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকস)
শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞান নৈতিক মূল্যবোধ,নে তৃত্বগুণ
ইতিবাচক চিন্তাধারা
গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আলোকিত প্রজন্ম— এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।