
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো ধরনের আতঙ্ক বা অস্থিতিশীল পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “আমি কোনো ধরনের আতঙ্ক দেখতেছি না। আমরা সারাদিন ঘুরতেছি, এদিক-ওদিক যাচ্ছি। সড়কে কোনো আতঙ্ক নেই—আমরা স্বাভাবিকভাবে যাতায়াত করেছি।”
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো দু-একটি ঘটনা যেমন ককটেল বিস্ফোরণ ঘটছে, তবে এসব ঘটনায় জড়িতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে। এসব ঘটনার প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য ও ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়