1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
যানজট ও দুর্ঘটনা কমাতে নগরীতে পুলিশের নির্দেশনামূলক ক্যাম্পেইন - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৬:৫৮|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

যানজট ও দুর্ঘটনা কমাতে নগরীতে পুলিশের নির্দেশনামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা নগরীতে যানজট কমানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ নির্দেশনামূলক ক্যাম্পেইন শুরু করেছে মহানগর পুলিশ (কেএমপি)। বৃহস্পতিবার  সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় একযোগে এই কার্যক্রম চালানো হয়।

ক্যাম্পেইনে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা পথচারী, মোটরসাইকেল চালক, রিকশাচালক ও গণপরিবহন চালকদের সচেতন করেন। হেলমেট ব্যবহার, এক্সিডেন্ট পয়েন্টে গতি নিয়ন্ত্রণ, নির্ধারিত লেনে গাড়ি চালানো, যত্রতত্র পার্কিং না করা, টু-স্ট্রোক যানবাহন এড়ানোসহ নানা নির্দেশনা বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে চালকদের মধ্যে হেলমেট, লিফলেট, স্টিকারসহ সচেতনতা সামগ্রী বিতরণ করা হয়।

ট্রাফিক বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে নগরীতে ব্যস্ত সড়কগুলোতে যানজট বাড়ছে এবং বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তাই জনগণের সচেতনতা বাড়ানোই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন,
“শুধু পুলিশ নয়—যানজট ও দুর্ঘটনা কমাতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। নিয়ম মেনে চললেই নগরীর সড়ক আরও নিরাপদ হবে।”

পুলিশ জানায়, এই ক্যাম্পেইন চলমান থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

More News Of This Category
© All rights reserved © 2025