1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৪৯|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, “আমরা দায়িত্ব নেওয়ার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ছিল। গত দেড় বছরের প্রচেষ্টায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ের সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্কতায় আছে।

ব্রিফিংয়ে ভূমিকম্প মোকাবিলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্বের কোথাও ভূমিকম্পের আগাম সতর্কতার নির্ভরযোগ্য ব্যবস্থা নেই। তবে কিছু দেশ মোবাইল অ্যাপের মাধ্যমে দশ সেকেন্ড আগে সতর্ক সংকেত দেয়।
বাংলাদেশেও এ ধরনের অ্যাপ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।

তিনি বলেন, বড় শহরগুলোতে খোলা জায়গার অভাব এবং জলাশয় ভরাট করে ভবন নির্মাণের প্রবণতা ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও দুর্যোগ পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন,
“ফায়ার সার্ভিস সাম্প্রতিক দুর্ঘটনাগুলোতে সক্ষমতার পরিচয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে কাজ করছি।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

More News Of This Category
© All rights reserved © 2025