1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এভার কেয়ারে ভিড় না করার অনুরোধ রিজভীর— খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:৫৮|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

এভার কেয়ারে ভিড় না করার অনুরোধ রিজভীর— খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, “আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।”
তিনি জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করায় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীরাও সমস্যায় পড়ছেন।

তিনি আরও বলেন, “আপনারা আবেগ থেকে ম্যাডামের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন— এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ভিড়ে চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সবার প্রতি অনুরোধ, নিজ নিজ অবস্থান থেকেই তাঁর সুস্থতার জন্য দোয়া করুন।”

রিজভী জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

More News Of This Category
© All rights reserved © 2025