1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঢাকার ১০০ স্কুলে শুরু ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক–ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’ - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:১০|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

ঢাকার ১০০ স্কুলে শুরু ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক–ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

ঢাকা বিভাগের ১৩ জেলার ১০০টি বিদ্যালয়কে একবার ব্যবহৃত প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক–ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’। পরিবেশ অধিদপ্তর–ঢাকা অঞ্চল, গ্রিন সেভার্স এবং বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মধ্য দিয়ে আজ উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই ক্যাম্পেইনের আওতায় প্রতিটি বিদ্যালয়ে গড়ে উঠবে ইকো–অওয়ারনেস গ্রীন ক্লাব, যেখানে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব কাগজের ব্যাগ, কলম, গিফট র‍্যাপ, অরিগামি পণ্য তৈরি করবে এবং স্কুলজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে প্রতিটি স্কুলের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

উদ্যোগটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে এবং পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে সম্পৃক্ত করবে।
সমঝোতা অনুযায়ী—

গ্রিন সেভার্স প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে,

বিএসআরএম ফাউন্ডেশন অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা দেবে,

পরিবেশ অধিদপ্তর নীতিগত দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি বলেন,
“একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুল পর্যায়ে প্লাস্টিকমুক্ত সংস্কৃতি গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দেবে। এই উদ্যোগ পরিবেশ–সুরক্ষার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর–ঢাকা অঞ্চলের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
এ ছাড়া গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক সাবিন আমির এবং তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025