
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেনস ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বহস্তে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করেন। প্রতি বছর কেন্দ্রীয় বাফওয়া কর্তৃক সেবামূলক কর্মসূচির আওতায় মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা এ বছরও বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণী এবং ঢাকাসহ শীতপ্রবণ এলাকায় অবস্থিত বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট, স্টেশন এবং এর আশেপাশে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। বাফওয়ার সম্মানিত সভানেত্রী দেশের শীতার্ত অঞ্চলগুলোতে এ মাসের মধ্যেই শীতবস্ত্র বিতরণের জন্য বাফওয়ার সকলকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত মহতী কর্মসূচিতে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দসহ কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।