1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা সফরে ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরসাদ ফায়েজ - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা সফরে ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরসাদ ফায়েজ

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

 

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান এরসাদ ফায়েজ শিল্পনগরী খুলনা সফর করেছেন। শুক্রবার দিনব্যাপী সফরে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় সুধীজন, গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের অংশ হিসেবে এমডি ওসমান এরসাদ ফায়েজ নগরীর গগণ বাবু রোডে অবস্থিত ফাতেমা বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিদ্যালয়ের সিস্টার, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি শিক্ষা কার্যক্রম ও সামাজিক উন্নয়নে ঢাকা ব্যাংকের সম্ভাব্য সহযোগিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এমডি ফায়েজকে অত্যন্ত সাধারণ ও ঘরোয়া পরিবেশে স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। নগরীর একটি স্থানীয় প্রতিষ্ঠানে তিনি সাধারণ গ্রাহক ও সুধীজনদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং সরাসরি তাদের ব্যাংকিং অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন। তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তার এই সরাসরি সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সফরকালে তিনি ঢাকা ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং খুলনার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের বিকাশে ঢাকা ব্যাংকের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এই সংক্ষিপ্ত খুলনা সফর স্থানীয় গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

More News Of This Category
© All rights reserved © 2025