1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা - khulnarprotichchobi
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:১২|
শিরোনামঃ
শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ডেরায় যৌথ বাহিনীর হানা, ভাই জনি গ্রেপ্তার বিভ্রাটের ধাক্কা সামলে ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার, ভোগান্তিতে খুলনাসহ সারা দেশের ব্যবহারকারীরা কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি জলাবদ্ধতায় নাকাল খুলনা পিটিআই, দুর্ভোগে শিক্ষক-প্রশিক্ষণার্থীরা

খুলনায় ৩ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনায় আগ্রহী তরুণদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ফিল্ম প্রোডাকশন ওয়ার্কশপ। স্থানীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান পাপেট ফিল্ম প্রোডাকশন–এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালায় শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং প্রথম দিন থেকেই ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ শেখানো হবে। কর্মশালার শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীরা সম্মিলিতভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন, যা প্রিমিয়ার শো-এর মাধ্যমে প্রদর্শন করা হবে।
আগামী ৩১ ডিসেম্বর এবং ১, ৩ ও ৪ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনার শামসুর রহমান রোডের শান্তিধামে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য বয়স বা শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কর্মশালায় অংশ নেওয়া যাবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় (মাত্র ২০ জন) আগ্রহীদের ২৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
এই কর্মশালার আইটি পার্টনার হিসেবে রয়েছে আইসিটি স্টুডিও। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নতুন প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিল্ম নির্মাণে আগ্রহীরা নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৯৬২৪৩৭০০৭

More News Of This Category
© All rights reserved © 2025