1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শ্রীলংকায় ঘূর্ণিঝড়-বন্যায় মানবিক বিপর্যয়: বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ - khulnarprotichchobi
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:০৬|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

শ্রীলংকায় ঘূর্ণিঝড়-বন্যায় মানবিক বিপর্যয়: বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়া-এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত, এবং ২০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারের বেশি বাড়িঘর, এবং নিরাপত্তার স্বার্থে ১ লাখ ২৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে।

বন্ধুপ্রতীম দেশের এই দুর্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী সহায়তা প্রদানের অনুরোধ জানায়।

মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে শ্রীলংকার দুর্গত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে আজ ০৩ ডিসেম্বর সকাল ০৮:৪৮-এ বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণসহ শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে। ত্রাণ হস্তান্তর শেষে বিমানটি দেশে ফিরে আসবে।

প্রেরিত প্রায় ১০ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে—

তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেসকিউ হেলমেট, প্রচুর পরিমাণ ওষুধ।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী আশা করছে, এই সহায়তা শ্রীলংকার দুর্যোগকবলিত জনগণের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় যে কোনো বৈশ্বিক মানবিক সহায়তায় আত্মনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা।

More News Of This Category
© All rights reserved © 2025