
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আজ শনিবার সকালে শহীদ পিন্টু সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আইজিপি বাহারুল আলমকে অপসারণের দাবি জানানো হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো এবং কারাগারের ভেতরে তাকে পরিকল্পিতভাবে হত্যায় সে সময়ের কারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আইজিপির বিরুদ্ধেও জবাবদিহি ও আইনি ব্যবস্থার দাবি জানান তারা।
সমাবেশে পুরান ঢাকার স্থানীয় জনসাধারণ, শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন,
“পিন্টুর হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সভায় আইজিপিকে দ্রুত পদচ্যুত করা, স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি পুনর্ব্যক্ত করা হয়।