
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মান্যবর Joris Van Bommel এবং নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে Captain Geordie Jhon Klein আজ নৌবাহিনী সদর দপ্তরে মান্যবর নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং নেদারল্যান্ডস নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, এবং দ্বিপাক্ষিক সমুদ্র নিরাপত্তা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নৌবাহিনী প্রধান রাষ্ট্রদূতকে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূতও নেদারল্যান্ডসের পক্ষ থেকে নৌ-সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্যিক সমুদ্রপথ রক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত সামুদ্রিক ঝুঁকি মোকাবিলা এবং টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।