1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আগামী পাঁচ দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আগামী পাঁচ দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

ঢাকা: আগামী তিন দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে। আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রথম দিন: শুক্রবার (২ জানুয়ারি)
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে
বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা
গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে
দ্বিতীয় দিন: শনিবার (৩ জানুয়ারি)
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা
কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে
যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
তৃতীয় দিন: রোববার (৪ জানুয়ারি)
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে
নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা
অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা
রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
চতুর্থ ও পঞ্চম দিন: সোমবার ও মঙ্গলবার (৫–৬ জানুয়ারি)
একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে
আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে
নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা
পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
বর্ধিত পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।

More News Of This Category
© All rights reserved © 2025