1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ-উল-হক গুরুতর অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ-উল-হক গুরুতর অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

খুলনার আঞ্চলিক সাংবাদিকতার অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ করে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে খুলনার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আশরাফ-উল-হকের পরিবার ও দৈনিক প্রবাহ পরিবারের পক্ষ থেকে দেশবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে তার আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025