1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খাল উদ্ধার কার্যক্রম শুরু, দখলদারদের সতর্কবার্তা - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৪১|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

খাল উদ্ধার কার্যক্রম শুরু, দখলদারদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
Spread the love

 

রাজধানীর বিভিন্ন খাল দখল করে গড়ে ওঠা বাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নিজ উদ্যোগে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে উচ্ছেদের সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার দায় সরকারি সংস্থা নেবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
রাজধানীর মান্ডা খাল বর্তমানে দখল ও দূষণের কারণে প্রায় অস্তিত্ব হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের গৃহস্থালি বর্জ্যসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলার কারণে খালটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। অনেক স্থানে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, আবার কোথাও কোথাও খালের ওপর দিয়ে মানুষ হাঁটাচলাও করছে।
এদিকে দখলদাররা নিজেদের সুবিধামতো খালের জায়গা দখল করে রাস্তা তৈরি করায় খালের প্রস্থ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কোথাও খালের প্রস্থ ৪০ ফুট থাকলেও অনেক স্থানে তা কমে ৩০, ২০ বা তারও কমে নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বর্তমানে দূষিত এই খালের ওপর দিয়েই এলাকাবাসী চলাচল করছে। আশপাশের কিশোররাও সেখানে খেলাধুলা করছে। অথচ একসময় স্বচ্ছ পানির প্রবাহ ছিল এই খালে। স্থানীয়দের দাবি, মানুষের লোভ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার কারণেই ঢাকার অনেক খাল ধীরে ধীরে হারিয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খালগুলো দখলমুক্ত ও দূষণমুক্ত করা জরুরি। এ লক্ষ্যে ইতোমধ্যে খাল উদ্ধার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন,
“খাল উদ্ধার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।”
সংশ্লিষ্টদের মতে, রাজধানীর খালগুলো দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা গেলে ঢাকার জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে।

More News Of This Category
© All rights reserved © 2025