1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২৮|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
Spread the love

 

ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন—খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা—এর উদ্যোগে “খুলনা বিভাগের সংকট ও সম্ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল বৈঠকে খুলনা অঞ্চলের অবকাঠামোগত সংকট, বিনিয়োগ সম্ভাবনা, পরিবেশ ঝুঁকি ও সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলানিউজ২৪ ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

বক্তারা বলেন, দেশের জিডিপিতে খুলনা বিভাগের অবদান ৩২ শতাংশ, কিন্তু এই গুরুত্বপূর্ণ অঞ্চল বহু বছর ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা—এই ধারাবাহিক দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা জরুরি।

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

১️⃣ গভীর সমুদ্রবন্দর স্থাপন
২️⃣ উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন
৩️⃣ সুন্দরবনের সুরক্ষা ও টেকসই উন্নয়ন
৪️⃣ মানবসম্পদ উন্নয়ন—পেশাজীবী ও মেধা লালনে বিশেষ উদ্যোগ
৫️⃣ অবকাঠামো, পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাড়তি বরাদ্দ

বক্তারা মনে করিয়ে দেন, খুলনা বিভাগের ১০ জেলা, ৫৯ উপজেলা ও ৫৬৮ ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী অবকাঠামোগত সংকট, পরিবেশব্যবস্থা ভেঙে পড়া এবং দীর্ঘদিনের বিনিয়োগ-অমনোযোগের কারণে পিছিয়ে পড়ছে। তাদের ভাষায়—“মলিন বদনে নয়, আত্মবিশ্বাস নিয়ে উন্নয়নের সমান অংশীদার হতে চায় খুলনা।”

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন—
সৈয়দ দিদার বখত, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান (ঢাবি), অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা তাজউদ্দীন খান, নাজমুল হুদা, মোহাম্মদ আবদুস সবুর, হারুন জামিল, মোরসালিন নোমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, আশীষ কুমার দে প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন—
শেখ রিজভী নেওয়াজ, তানভীর আহমেদ, রহমান আজিজ, হাবিবুর রহমান, আব্দুল হালিম, অন্তু মুজাহিদ ও গাজী আকতার।

More News Of This Category
© All rights reserved © 2025